ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টার ব্যবধানে বুধবারের চেয়ে প্রায় ৫০০ জন বেশি আক্রান্ত হয়েছেন। আর মধ্য জুনের পর প্রথমবারের মত দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) নতুন করে আরো ১৫২২ জন আক্রান্ত হয়েছেন। এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) মৃত্যু বরণ করেছেন ১২ জন। গতকাল বুধবার ছিলো ১৬ জন, মঙ্গলবার ছিলো ১৬জন, সোমবার ছিলো ৪ জন, রবিবার ছিলো ৬ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৭৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫২২ জন। গতকাল বুধবার ছিলো ১০৪৮ জন, মঙ্গলবার ছিলো ১১৮৪ জন, সোমবার ছিলো ৮৫৩ জন, রবিবার ছিলো ১০৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৩৬৮ জন। (সূত্র দ্যা সান)
ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭ জন, ওয়েলস ১ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।















