১৫ই আগস্ট উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের আলোচনা ও দোয়া মাহফিল

706

ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ।

গত ১৫ই আগস্ট শনিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ মাগরিব এক মিলাদ মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী পরিবারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শামীম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ চন্দন মিয়া পরিচালনায় উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ২ বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক এম পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া,আব্দুল আহাদ চৌধুরী কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, যুক্তরাজ্য আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী,

লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুর রহমান মুজাহিদ, কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই , জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ শামীম আহমদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ চন্দন মিয়া, সিনিয়র সহ সভাপতি আরুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, কার্যকরি সদস্য আবু বকর, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ ছাদ, লন্ডন মহানগর আওয়ামীলীগ নেতা ইউসুফ কামালী, প্রবসী মুক্তিযুদ্ধের সংগঠক মজুমদার মিয়া, লন্ডন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক দারা মিয়া, সদস্য জাহেদ আহমদ রাজ, সদস্য আব্দুল করিম সহ প্রমুখ।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন মসজিদের খতিব মওলানা নজরুল ইসলাম।