২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

271

ঢাকা সংবাদদাতা: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আজকের মধ্যেই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবেবলেও জানান তিনি।