কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতা গ্রেফতার

534

ঢাকা সংবাদদাতা: কক্সবাজারে চার ভাইসহ যুবলীগ নেতাকে গেফতার করেছে র‌্যাব। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

আটককৃতরা হলেন, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫) তার ভাই মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) এবং ওসমান সরওয়ার বাপ্পী (২৪)।

অস্ত্র ও ইয়াবা মজুদের গোপন খবরে র‌্যাবের একটি দল ওই যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায়।

পরে দেশীয় তৈরি তিনটি বন্দুক, ১০ রাউন্ড গুলি, এক প্যাকেট ইয়াবা ও নগদ ১৭ লাখ টাকাসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এদিকে জাহাঙ্গীরকে গ্রেফতারের পর যুবলীগের নেতা-কর্মী ও তাঁর অনুসারীরা বিক্ষোভ মিছিল করছে। তাঁদের দাবি, জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যদের ফাঁসানো হয়েছে।