ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা গত এক মাসের মধ্যে চেয়ে কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায়( সোমবার ) মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এর আগে গতকাল রবিবার মৃতুবরণ করেছিলেন ৩১৫ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২৮৭৩৪ জন। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৮৫ জন। গতকাল রবিবার জানানো হয়েছিলো ৪৩৩৯জন, শনিবার জানানো হয়েছিলো ৪৮০৬ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫, ওয়েলসে ১৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২২৯ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।















