লন্ডনে এনএইচএস কর্মীদের ফ্রি পিপিই তৈরি করে দিচ্ছেন বাংলাদেশী মহিলারা

919

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে এনএইচএস এ পিপিই স্বল্পতা দেখা দিয়েছে। ইতিমধ্যে সরকার অতিরিক্ত পিপিই ক্রয় করলেও এনএইচএস এ কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সহযোহিতায় বিভিন্ন সামাজিক ও চ্যারিটি সংগঠন এগিয়ে এসেছে। এর মধ্যে চ্যারিটি সংগঠন সোসাইটি লিংকের মাধ্যমে বাংলাদেশী মহিলাদের সংগঠন ভেরাইটি ক্লাব ১০০ বেশি পিপিই ইতিমধ্যে এনএইচএসকে প্রদান করেছে। তারা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ১হাজার পিপিই তৈরী করে তা সোসাইটি লিংকের মাধ্যমে প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এদিকে সোসাইটি লিংকের কর্মকর্তারা বলেছেন, তারা এনএইচএসের সাথে পার্টসীপের মাধ্যমেই স্বেচ্ছাসেবী মহিলাদের মাধ্যমে এসব পিপিই তৈরি করছেন।

এনএইচএস কর্মীদের ফ্রি পিপিই তৈরি করে দিচ্ছেন বাংলাদেশী মহিলারা

এনএইচএস কর্মীদের ফ্রি পিপিই তৈরি করে দিচ্ছেন বাংলাদেশী মহিলারা: ওয়েস্ট লন্ডনে পুলিশ ও ফায়ার স্ট্রেশনে ফ্রি ফুড বিতরন

Posted by London Bangla voice on Monday, 4 May 2020

টাওয়ার হ্যামলেটস স্যোসাইটি লিংকের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রমে ১হাজার পিপিই বানিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশী মহিলাদের সংগঠন ভেরাইটি ক্লাব। সংগঠনের কর্মকর্তা আতিয়া বেগম ঝর্ণা জানিয়েছেন তাদের সংগঠনের মাধ্যমে ১৫জন মহিলা এই মহতি কাজে অংশ নিয়েছেন। আর এই মহতি কাজে অংশ নিতে পেরে উচ্ছসিত স্বেচ্ছাসেবীরা।
এদিকে সোসাইটি লিংক জানিয়েছে এরকম মহতি কাজে যদি কেউ আগ্রহী হয় তবে তারা কাপড় ও সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করবে।