শাহজালাল বিমানবন্দরে আগুন

953

ঢাকা সংবাদদাতা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে বিমানবন্দরের মূল ভবনের তিন তলায় এয়ার ইন্ডিয়ার অফিসে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ফায়ার সার্ভিসের অপারেটর ফরি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।