ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরও ৬৮৪ জনের মৃত্যু। আক্রান্ত ৫৩৮৬ জন

1568

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আবারো বেড়েছে। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শুক্রবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার মৃতুবরণ করেছিলেন ৬১৬জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৯৫০৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন৫৩৮৬। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৫৮৩জন, গত বুধবার ছিলো ৪৪৫১জন। আর মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪৩০১ জন । মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৪৩ হাজার ৪৬৪ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৮৭ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৪, ওয়েলসে ১১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যু বরণ করেছেন ৭৬১জন।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৬১৬জন, বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯, মঙ্গলবার ৬৬৫জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৯৫০৬ জন।

social distance London

লন্ডনে দীর্ঘদিনপর পান পেয়ে খুশি বাংলাদেশীরা। সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান মেয়রের। পান ও সিগারেট ত্যাগ করার ভালো সুযোগ হচ্ছে রামাদ্বান, জানালেন ডাক্তার। দেখুন টিভিওয়ানের রিপোর্ট

Posted by London Bangla voice on Friday, 24 April 2020