যুক্তরাজ্যস্থ আত্হারিয়া হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূণর্মিলনী ২৭ আগস্ট

803

ওয়ানবাংলানিউজ: আত্হারিয়া হাই স্কুল এন্ড কলেজের যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্র ছাত্রীদের ২৭ আগস্টের অনুষ্টান সফল করার জন্য গত মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয় জহরুল হকের সভাপতিত্বে।
সভায় লুটন, উইম্বলডন সহ বিভিন্ন এলাকা থেকে পাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। এতে বলা হয় সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, দীর্ঘদিন পর অনেক আপনজনদের সাথে দেখা হবে। একে অপরকে বরণ করে ফুলেল শুভেচ্ছা জানাবেন, স্মৃতি চারণ করবেন, পুরানোদিনের অনেক গল্প হবে। বিনোদন সহ অনেক মজাদার খাবার পরিবেশন করা হবে।
সকলের সুবিধার জন্য যুক্তরাজ্য ছাড়া ও পৃথিবীর সকল দেশ থেকে অনুষ্টান উপভোগ করার জন্য বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সরাসরি লাইভ প্রচার করা হবে। অনুষ্টান হবে আগামী ২৭ আগস্ট রবিবার বেলা বারো ঘটিকায় ইস্ট লন্ডনের মাইলেন্ড রোডের ব্লুমুন সেন্টারে। সভায় যুক্তরাজ্য প্রবাসী আতহারিয়া স্কুলের সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।