বিশ্বনাথ প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক হাজী সিদ্দেক আলীর ইন্তেকাল

1061

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হাজী সিদ্দেক আলী ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার নিউহাম হাসপাতালে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বেলা ৪টায় তাকে ফরেস্টগেইট করবস্থানে দাফন করা হয়েছে।

তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পদনাপুর গ্রামে। উল্লেখ্য তিনি প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ইলিয়াস আলী পাশার বড় ভাই।