আবুল আসাদের মুক্তির দাবীতে লন্ডনে সাংবাদিক ও পেশাজীবীদের সমাবেশ

745

ওয়ানবাংলানিউজ ঃ আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান বলেছেন, আওয়ামী সরকারের দলীয় ক্যাডার বাহিনী দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে হামলা এবং পত্রিকার প্রবীণ ও প্রখ্যাত সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করে তাদের ফ্যাসিবাদের চরিত্র আবারো জাতির সামনে উম্মোচন করলো। সরকারের এই ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে এখনই জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে না তুললে তারা একের পর পর গণমাধ্যম বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দিবে। লন্ডনে বাংলাদেশি জার্নালিস্টস এন্ড প্রফেশনালস ইন ইউকে‘র উদ্যোগে গত সোমবার আবুল আসাদের রিমান্ড বাতিলসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ ও মানব বন্ধনে ওসব কথা বলেন তিনি।

দৈনিক নয়া দিগন্তের ব্রিটেন প্রতিনিধি মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী আবু তালেব ও আলী শাহজাদের পরিচালনায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি কাফি কামাল, বিশিষ্ট সাংবাদিক বদরুদ্দুজা বাবুল, স্ট্যান্ড ফর বাংলাদেশের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ভূইয়া, ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের সাবেক চেয়ারম্যান সাইদ বাকী, সেক্রেটারী মোহাম্মদ শাকিল উদ্দিন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, কাজী মোঃ নুরুজ্জামান, মনিরুল হক, ফয়েজ উল্লাহ, শাকিল মিনহাজ , সেক্রেটারী অব পাবলিক এংগেজমেন্ট সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম, মোহাম্মদ মাছউদুল হাসান, আল ইমরান মিশন, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম ফেরদৌস, করিম মিয়া, আব্দুল্লাহ আল নোমান, রায়হান চৌধুরী, নোমান আহমেদ, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকের সেক্রেটারী দেলোয়ার হোসাইন, সাংবাদিক জুবায়ের আহমেদ, ভয়েস ফর জাস্টিসের মানবাধিকার কর্মী লুৎফর রহমান, আশরাফুল ইসলাম, লায়েক আহমেদ, ইশতিয়াক হোসেন , তারেক আজিজ, নউসিন মোস্তারী মিয়া সাহেব, আব্দুল্লাহ মোহাম্মদ শোয়েব প্রমুখ।

কাফি কামাল বলেন, ‘দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরবে তা দেখে গেছে। আমরা আশা করেছিলাম, পত্রিকা অফিসে হামলাকারী দুর্বৃত্তদের সরিয়ে সাংবাদিকদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারা তা করেনি। উল্টো সম্পাদককে টেনেহিঁচরে নিয়ে গেছে। আমরা আবুল আসাদের আশু মুক্তি দাবী করছি।

সাংবাদিক বদরুদ্দুজা বাবুল বলেন, ‘ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সংগ্রামের সম্পাদককে মুক্তি দেওয়া না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে দেশ বিদেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবো।স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যম অফিসে সন্ত্রাসী হামলার একটি বিবৃতি দেবেন। যদি না দেন, তাহলে মনে করবো আপনাদের প্ররোচনায় এ হামলা হয়েছে।’

সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষে আবুল আসাদের মুক্তি না হওয়া পর্যন্ত ব্রিটেন থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন মাহবুব আলী খানশূর।