লন্ডন স্পোর্টিফের বর্ণাঢ্য অ্যাওয়ার্ড সম্পন্ন

694

ওয়ানবাংলানিউজ: বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো লন্ডন স্পোর্টিফের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও অ্যাওয়ার্ডস । গত ৮ ডিসেম্বর রোববার , ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সকল স্তরের খেলোয়ার ছাড়াও যোগ দেন বিভিন্ন বারা কাউন্সিলের মেয়র, স্পিকার, কাউন্সিলার, কমিউনিটি ব্যক্তিত্ব ও ক্রীড়া অনুরাগীরা।

অনুষ্ঠানে অংশ নিয়ে সুধীজনরা বলেন, অত্যন্ত কম সময়ের ব্যবধানে লন্ডন স্পোর্টিফ খেলাধুলার ক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে, তা সত্যিই অভাবনীয়। কমিউনিটির বর্তমান বাস্তবতায় তরুনদের এই পথে নিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং। তার পরও লন্ডন স্পোর্টিফ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে পেরেছে। কমিউনিটির সকলের উচিত এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ইব্রাহিম খলিল। তিনি এ সময় ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন ভাইস চেয়ারম্যান ঈসা জাকির খলিল, সেক্রেটারী মুহিবুল আলম, ট্রেজারার আতিকুর রহমান,এডমিনিস্টেটর সাব্বির ইসলাম চৌধুরী, ম্যানেজার কালিম উদ্দিন, কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ, ব্যাডমিন্টন ম্যানেজার মুহি মিকদাদ, ক্রিকেট ম্যানেজার শাহেদ খান, ফুটবল ম্যানেজার মিজানুর রহমান, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন ও ক্রিকেট কোচ রেজাউল কবির।

কমিউনিটি ওয়ার্কার মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় পরবর্তীতে শুরু হয় অ্যাওয়ার্ড পর্ব। এবার ক্রিকেট, ফুটবল ও বেডমিন্টন মিলিয়ে প্রায় ৫০টিরও বেশী এওয়ার্ড তুলে দেওয়া হয় খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে।

খেলোয়ারদের হাতে সাফল্যের স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, ক্রয়ডনের মেয়র হুমায়ুন কবির, টাওয়ার হ্যামলেটসে স্পিকার কাউন্সিলার ভিক্টোরিয়া ওবাজি, নিউহামের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসাইন, চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর আব্দাল উল্লাহ, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট মহিব চৌধুরী, ফাউন্ডার প্রেসিডেন্ট শাহগির বক্ত ফারুক, ফিন্যান্স ডিরেক্টর মনির আহমেদ, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্চের চেয়ারম্যান মুসলেহ আহমেদ, কাউন্সিল অব মস্কের ট্রেজারার আব্দুল মুনিম ক্যারল, ইনার লন্ডন ফুটবল লীগের চেয়ারম্যান নানু মিয়া, ক্যাপিটাল কিডস ক্রিকেটের শহিদুল আলম রতন প্রমুখ।

অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, আইনজীবী আব্দুল হামিদ টিপু,

এবার ক্লাবের পক্ষ থেকে মোস্ট ইন্সপায়রেশনাল পার্সন অব দ্যা ইয়ার লাভ করেন ক্লাবের ব্যাডমিন্টন খেলোয়াড় ক্যান্সার আক্রান্ত জাহিদ আলী ।

অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন চ্যানেল এস’র নিউজ প্রেজেন্টার রুপি আমিন, জনপ্রিয় সংগীত শিল্পী নাছিমা কুইন ও চ্যানেল এস’র জনপ্রিয় অনুষ্ঠান আমার গাঁও এর উপস্থাপক আহমেদ শওদাগর শায়েখ।

অনুষ্ঠানে ক্লাবের এক বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।