লন্ডনে তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজন অভিযুক্ত

1337

ওয়ানবাংলানিউজ: গত বুধবার লন্ডনের ওয়েস্ট কিংন্সটন এলাকার কম্বলি লেইন এর একটি ঘর থেকে ১৯ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩৩ বছর বয়সী এক পুরুষের বিরুদ্ধে অপহর, ধর্ষন ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সাথে ২০ বছর বয়সী অপর মহিলার সাথে একই ধরনের অপরাধে অভিযোগ আনা হয়েছে।

অপর দিকে ২৮ বছর বয়সী অপর পুরুষকে ১৯ ও ২০ বছর বয়সী দুই তরুণীকে কিডনাপের সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত করা হয়েছে। নিহত ১৯ বছর বয়সী তরুণীর পোস্ট মর্টেম পরীক্ষা হয়েছে শুক্রবার। এতে বলা হয় গলায় আঘাতের কারনে তরুনীর মৃত্যুঘটে।

দ্বিতীয় ভিকটিমকে ছুরিকাঘাতে জখম করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বিশেসজ্ঞ ডাকক্তাররা পরিক্ষা করছে। এদিকে পুলিশ বলছে, নিহত কিশোরির পরিচয় প্রকাশ করনি পুলিশ।