ওয়ানবাংলানিউজ: লন্ডনে অষ্টমবারের মত অনুষ্টিত হচ্ছে আল-কোরআন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী ইসলামী বই মেলা। এবারের বইমেলায়ও ঢাকা ও কলকাতার নামিদামি বহু লেখকের ইসলামী বই সহ কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামিক বইয়ের বিশাল সমারোহ থাকবে। ইস্ট লন্ডন মসজিদের এলএমসি’র প্রধান হলে আগামী ২৩ নভেম্বর শনিবার থেকে শুরু হবে, চলবে ২৪ ও ২৫ নাশ্বের পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত চলবে।
বই মেলাকে সফল করতে এবং মেলা সম্পর্কে মানুষের আগ্রহ সৃস্টির লক্ষে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আল কুরআন একাডেমীর চেয়ারম্যান ড. হাফিজ মুনির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের বই মেলায়ও মেলায় ঢাকা কলকাতার জনপ্রিয় লেখক সাহিত্যিকসহ স্থানীয় শিশু-কিশোর, নারী-পুরুষ, লেখক, সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান বিগত ৭ বছর এই ইসলামিক বই মেলা থেকে প্রায় ৭০ হাজার বই বিক্রি হয়েছে। ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
মেলায় ক্রেতাদের জন্য স্টোল গুলোত থাকছে বিশেষ ছাড়। এছাড়া ছোটদের জন্য আছে ইংরেজীতে রকমারি বই। এছাড়া রয়েছেছ সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিওগ্রাফি কর্ণার। আর তাই মেলায় স্বপরিবারে আসার আহবান জানিয়েছেন ইসলামিক ব্যক্তিত্বরা ও লেখকগন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, আব্দুল লতিফ সহ অনেকে।















