‘প্রেমিকার সঙ্গে সহবাস সেরা গোলের চেয়েও ভালো’

586

স্পোর্টস ডেস্ক: ৩৪ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে তার সেরা গোলের চেয়ে উপরে শুধুমাত্র একটি জিনিস আর তা হলো তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সাথে সেক্স করা।

রোনালদোর তার সেরা গোল ও গার্লফ্রেন্ডের সাথে সেক্সের করার হিসেবে তার মডেল গার্লফ্রেন্ডকে উপরে রেখেছেন। রোনালডোর মতে জর্জিনার সাথে সেক্স করা তার সেরা গোলের চেয়েও ভালো।

জুভেন্টাসের এই তারকার সেরা গোল হিসেবে বিবেচনা করা হয় তার নিজের দলের বিপক্ষে করা গোলটিকেই। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের সিনিয়র খেলোয়াড় ও গোলরক্ষক বুফনকে বোকা বানিয়ে জালে বল জড়িয়েছিলেন সিআর-সেভেন। ওই ম্যাচে রোনালদোর জোড়া লক্ষ্যভেদে স্প্যানিশরা জিতেছিল ৩-০ গোলে।

আর এ নিয়ে আইটিভি-তে একটি সাক্ষাৎকারে পাইয়ার্স মরগানের সাথে কথা বলছিলেন রোনালদো। যেখানে তার ৩৪ বছরের স্মরণীয় ঘটনা মধ্যে সবচেয়ে সেরাটা বাছাই করতে বলা হয়। সেখানে রোনালদো তার বান্ধবীর সাথে সেক্স করাকে সবার উপরের রেখেছেন।

তবে এ সময় রোনালদো হাসতে হাসতে এও বলেন, খেলা আর বান্ধবীর বিষয় দুটো ভিন্ন। এগুলো এক সাথে না মেলানোই ভালো। তবে, যদি আমাকে সেরাটা বাছাই করতে বলা হয় আমি ‘জিও’ কেই উপরে রাখব।

এ সময় রোনালদো আরো বলেন, আমি বহু গোল করেছে। কিন্তু ওই গোলটি সত্যি স্মরণীয় ছিলো।