বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের হযরত শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পাশ্ববর্তী জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিখানা। ইতিমধ্যে বিল্ডিং নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উক্ত এতিমখানাকে পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করতে মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিখানা ইউকে বাস্তবায়ন কমিটির উদ্যোগে সাধারণ সভা গত ১৫ মে সোমবার দুপুরে পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশনেন। কমিটির আহবায়ক মিরন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহিন আহমদ।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর চলতি বছরের জানুয়ারী থেকে চালু হওয়া প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা উপস্থান করেন মাওলানা রফিক আহমদ। এতে আরো বক্তব্য রাখেন শাহ আলম, নজরুল ইসলাম, তারেক আহমদ চৌধুরী তোলা, এমদাদুর রহমান, হাজী মো: আলী আশরাফ, আনোয়ার হুসাইন কাবুল, আব্দুস সালাম, আব্দুশ শহীদ, হাজী মো: আনোয়ার উল্লাহ, কদর উদ্দিন, আব্দুল মুকিত, ইমরান হোসাইন, সামছুল আলম মাসুক, মো: আশিক আলী, আনহার আলী, জুনেদ মিয়া, আফাজ মিয়া, রাহা মিয়া, দেলোয়ার হোসাইন, মুকিম উল্লাহ, জুবের মোহাম্মদ আলী, আজাদ আলী, মতিউর রহমান, এনামুল হক প্রমুখ।
সভায় জানানো যায় উক্ত বিল্ডিং নির্মানে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। ইতিমধ্যে ফাউন্ডার মেম্বার ১ লাখ টাকা করে, লাইফ মেম্বার ৫০ হাজার টাকা করে মোট ২২ লাখ টাকার প্রতিশ্রুতি প্রবাসীদের কাছ থেকে পাওয়া গেছে। যারা দান করেছেন তাদের নাম বিল্ডিংয়ে লিপিবদ্ধ করে রাখা হবে বলে জানানো হয়। সভার উক্ত এতিম খানার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।















