দক্ষিণ আফ্রিকায় মসজিদে নামাজের সময় পেট্রোলবোমা হামলা

399

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরের বড় মসজিদ ‘ইমায়াতুল ইসলাম’ নামে মসজিদে মাগরিবের নামাজের সময় পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা।

রবিবার সন্ধা ৭টার দিকে মাগরিবের নামাজের সময় দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা ‘ইমায়াতুল ইসলাম’ মসজিদে পেট্রোলবোমা নিক্ষেপ করে। মসজিদটি শহরের নাগেট স্ট্রিটে অবস্থিত। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চারিদিকে আতংক সৃষ্টি হয়েছে।

পার্শ্ববর্তী টহলরত সিকিউরিটি দুইজন সন্ত্রাসীকে আটক করে।