শোয়েব আখতারের হাটুতে সফল অস্ত্রোপচার

378

খেলাধুলা ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে নিজের অস্ত্রোপচারের কথা জানালেন শোয়েব। দীর্ঘদিন ধরে ডান হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন সর্বকালের দ্রুতগতির পেসার। সেটা সফল বলে জানিয়েছেন সাবেক পাক স্পিডস্টার। ডাক্তারদের পরামর্শ মতো সামনের কয়েক মাস বিশ্রামে থাকতে হবে বলে জানান তিনি। দ্রুত সুস্থ হয়ে ফের সমর্থকদের সঙ্গে সোশ্যাল মাধ্যমে যোগাযোগ করবেন বলে উল্লেখ করেছেন স্পিডস্টার।

আরোগ্য কামনায় ভক্তদের দোয়া চেয়েছেন শোয়েব। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট ম্যাচে ১৭৮ উইকেট নেন তিনি। ১৬৩ ওয়ানডেতে সংগ্রহ করেন ২৪৭ উইকেট। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টিতে শিকার করেন ১৯ উইকেট।