রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক; জিডি নেয়নি পুলিশ

586

ঢাকা সংবাদদাতা: বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। Rumeen Farhana নামের ফেসবুক আইডিটি গত এক সপ্তাহ আগে হ্যাক হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, গত এক সপ্তাহ আগে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। কে বা কাহারা এমন কাজ করেছে এটা আমি জানি না। এজন্য নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি রাখতে অপরাগতা প্রকাশ করেছে। আমি মনে এটা একটা গভীর চক্রান্ত। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।