দ্বিতীয় মিডিয়াকাপ ক্রিকেটের ফিকচার নির্ধারণ

643

ওয়ানবাংলানিউজ: লন্ডন ও পাশ্ববর্তী শহরের বাংলা মিডিয়াতে কর্মরদের নিয়ে গত বছরের ন্যায় এবারো মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের হ্যাকনী মার্স মাঠে। ক্যানারী ওয়ার্ফ গ্রুপের অর্থায়নে এবং লন্ডন ক্রিকেট লীগ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল শিরোপার জন্য নক আউট পর্যায়ে অংশ নেবে। একই দিন বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । গত মঙ্গলবার ৩০ জুলাই স্থানীয় সাপ্তাহিক পত্রিকা অফিসে খেলার ফিকচার লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়। লটারির সময় সূচি উত্তোলন করেন মোহাম্মদ জুবায়ের ও আহাদ চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির মোস্তাক বাবুল, আবু সুফিয়ান জিলাম, এমাদাদুল হক চৌধুরী, মোহাম্মদ জুবায়ের ও নাহিদ নেওয়াজ রানা। বিভিন্ন দলের ম্যানেজারদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ চৌধুরী বাবু, সালেহ আহমদ এবং দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ইউসুফ, মিনহাজ খান, রেজাউল করিম মৃদা
এবারের টুর্নামেন্টে গ্রুপ এ-তে খেলছে এলবি২৪, ইস্ট এন্ডারস, এটিএন বাংলা, জনমত। আর বি-তে খেলছে বেতার বাংলা, চ্যানেল এস, টিভি ওয়ান এসপিডি (সুরমা, পত্রিকা, দেশ)।

খেলায় অংশ গ্রহনকারী ৮টি দলের স্পন্সর হচ্ছে, রয়েল রিজেন্সি, মিন ক্যাটারিং, ফিস্ট এন্ড মিস্টি, ব্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট, সিটি লর্ড প্রপার্টি, মেফেয়ার ব্যানু, হোয়াইট টাউন লর্ডি, এনসিএল ট্যুর।
, খেলা শুরু হবে সকাল ৯:৩০ মিনিট থেকে। নিচে খেলার ফিকচার দেয়া হল।