ঢাকা সংবাদদাতা: মাত্র দুই কোটি টাকার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলে থাকা অত্যন্ত লজ্জাজনক।
বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দিন বলেন, মাত্র দুই কোটি টাকা, যার একটি টাকাও খরচ করা হয়নি, উল্টো বেড়ে ৬/৭ কোটি টাকা হয়েছে। তার জন্য খালেদা জিয়াকে কারাগারে আটক রাখাটা অত্যন্ত লজ্জাজনক বিষয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অত্যন্ত দূরদর্শী, দেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝুন এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার পদক্ষেপ নিন। তাকে মুক্তি দিন।















