জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত (ভিডিওসহ)

1436

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে গত ১১ জুলাই মঙ্গবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে। এতে ট্রাস্টের সিনিয়র ট্রাস্টিবৃন্দসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিব চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর শফিউল আলম নাদেল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব।

সভায় বক্তারা জগন্নাথপুরে ট্রাস্টের উদ্যোগে কলেজ প্রতিষ্ঠায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন এর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা সুনামগঞ্জে কোন ইউনিভাসিটি না থাকায় সেখানে একটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলে প্রবাসীরা সার্বিক সহযোগিতা ও বিনিয়োগ করতে আগ্রহী বলে জানানো হয়।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার সভাপতি এম এ আহাদ, সাবেক সভাপতি এম এম নূর, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, প্রবীন ট্রাস্টি নূরুল হক লালা মিয়া, আব্দুল আলী রউফ, সাবেক মেয়র গোলাম মতুর্জা, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু, ট্রাস্টি আব্দুাল মিয়া, আঙ্গুর আলী, একলাছুর রহমান, ফারুক মিয়া, বাদশা মিয়া, তাহের কামালী, ফারুক মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কাদির, আব্দুল হক জমির, ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলার জেনেট রহমান, সৈয়দ সাদেক, মিসবাহ জামান, সৈয়দ মরতুজ আলী, মতিউর রহমান, আরফিক আলী প্রমুখ।