আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রেইডম্যানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার চিন্তা করছে ফিলিস্তিন।
নিউইয়র্ক টাইমসে গত শনিবার লেখা এক নিবন্ধে ওই মার্কিন রাষ্ট্রদূত লেখেন- পশ্চিমতীরের কিছু অংশ দখল করার অধিকার আছে ইসরাইলের। খবর আনাদোলুর।
এ মত প্রকাশ করার মাধ্যমে তিনি ইসরাইলের সন্ত্রাসবাদ এবং দখলদারিত্বকে আরও উসকে দিচ্ছেন দাবি করে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আইসিসিতে মামলা করার পরিকল্পনার কথা জানান।
তিনি আরও বলেন, ডেবিড ফ্রেইডম্যানের উক্তি প্রমাণ করে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে শান্তি চায় না। গোটা মধ্যপ্রাচ্য অশান্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে এসেছেন ওই মার্কিন রাষ্ট্রদূত।
১৯৬৭ সাল থেকেই ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিনের পশ্চিমতীর এবং জেরুজালেমের বিশাল অংশ দখল করে আছে।














