পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ

863

ওয়ানবাংলানিউজ: ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে গত জানুয়ারির শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেওয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

সোমবার রাতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।