প্রধানমন্ত্রীর লন্ডন সফর: হোটেলের বাইরে আওয়ামীলীগ বিএনপির হাতাহাতি: একজন গ্রেফতার (ভিডিও)

5951

আহসানুল আম্বিয়া শোভন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে। রবিবার ৫ম দিনে হোটেলের বাইরে পরস্পরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুর থেকেই সেন্ট্রাল লন্ডনের বাকিংহ্যাম গেটে তাঁর হোটেলের সামনে আওয়ামী লীগ ও বিএনপি বিক্ষোভ প্রদর্শন করে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা, ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং শেখ হাসিনার বিরুদ্ধে গরম গরম বিভিন্ন স্লোগান দিতে থাকে। রাস্তার আরেক পাশে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে স্বাগতম জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানান স্লোগান দিতে দেখা যায়। এরই এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে ধাওয়া করে।
একই সময়ে আওয়ামী লীগের কর্মীরা রাস্তা ক্রস করলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিলে দুই পক্ষই আগের স্থানে এসে স্লোগান দিতে থাকে ঠিক তখনই পুলিশ রুবেল নামক যুবদলের এক কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। বিএনপির সাধারণ সম্পাদক এম এ কয়ছর ও সভাপতি এম মালিক আগামীকালও হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দেন। একই ঘোষনা দিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন। তারা যুবদলের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।

 

 

 

প্রধানমন্ত্রীর লন্ডন সফর: ৫ম দিনে হোটেলের বাইরে আওয়ামীলীগ বিএনপির হাতাহাতি: একজন গ্রেফতার

প্রধানমন্ত্রীর লন্ডন সফর: ৫ম দিনে হোটেলের বাইরে আওয়ামীলীগ বিএনপির হাতাহাতি: একজন গ্রেফতার

Posted by London Bangla voice on Sunday, 5 May 2019