পূর্ব লন্ডনে গুলাগুলি: তিন যুবক আহত

1813

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের লেইটন হাইস্ট্রিটে গুলা গুলির ঘটনায় তিন যুবক আহত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টার কিছু আগে। পুলিশ ও বিবিসি বলছে আহতদের বয়স যথাক্রমে ২৩, ২৮, ৩০ হয়। গুলিবিদ্ধ যুবকদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয় প্যারামেডিকেল টিম। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। তাদের জীবনহানীর আশংকা নেই বলে জানানো হয়েছে।
এদিকে উক্ত এলাকায় সেকশন ৬০ এর অধিনে যেকাউকে স্টপ এন্ড সার্চের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।
এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।