বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দল ঘোষণা

349

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সোমবার আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এই দলে আইরিশদের নেতৃত্ব দেবেন উইলিয়াম পোটরফিল্ড।

ত্রিদেশীয় সিরিজে দল ঘোষণা পর আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, ‘আমাদের দলের জন্য সামনে ব্যস্তসূচি অপেক্ষা করছে। আগামী এক মাসে চারটি টেস্টখেলুড়ে দেশের বিপক্ষে মাঠে নামব আমরা। দল বাছাই করা বেশ চ্যালেঞ্জিং ছিল।’

আয়ারল্যান্ড ক্রিকেট দল

উইলিয়াম পোটরফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র‍্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরক্যান টাকার, গ্যারি উইলসন।

প্রসঙ্গত আগামী ৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে।