লন্ডনে স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে জাকারিয়া ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

805

ওয়ানবাংলানিউজ:তিন বছর আগে পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে নিহত কমিউনিটির প্রিয়মুখ ও সমাজসেবক মরহুম জাকারিয়া ইসলামের স্মরণে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গত ২৩ এপ্রিল মঙ্গলবার। টুর্নামেন্টের আয়োজন করে স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে। পূর্ব লন্ডনের স্টেপনি থ্রীজি ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্ট লন্ডনের বিভিন্ন এলাকা থেকে ৫০ টি ফুটবল টিম এই খেলায় অংশ গ্রহণ করে।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের সম্মানিত মেয়র জন বিগগস. আরো উপস্থিত ছিলেন স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান জাকির খান, সিইও আরজ মিয়া, কাউন্সিলর তারেক খান, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল্লাহ ফলিক, জাকারিয়ার বড় ভাই আবদুন নূর, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও জাকারিয়া ইসলামের বন্ধু বান্ধব সহ তার পরিবারের সদস্যরা ।

প্রধান অতিথি মিস্টার বিগস তার বক্তব্যে বলেন তিন বছর আগে ছুরি আক্রমণে নির্মমভাবে হত্যা করা হয় জাকারিয়া ইসলামকে, তিনি সমাজের একজন পরুপকারী, সমাজ সেবক ছিলেন, সমাজের যুবক বৃদ্ধ সভার প্রিয় ব্যক্তি এবং দিন রাত একটি প্রতিষ্টানের মতো কাজ করে গেছেন. স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে আয়োজিত এই টুর্নামেন্টে মেয়র বিগস আরো বলেন বর্তমানে নাইফ ক্রাইম বা ছুরি অপরাধের মতো জগন্য অপরাধ চরম আকারে রূপ নিয়েছে, তা খুবই ক্ষোভ ও দুঃখজনক ব্যাপার. জাকারিয়া ইসলামের হত্যাকান্ডকে ও নিন্দা জানান । স্পোর্টিং ফাউন্ডেশন ইউ’কে জাকারিয়ার স্মরণে এই সুন্দর খেলার আযোজন করায় আয়োজকদের অভিনন্দন এবং খেলায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান. পঞ্চাশ টি টিমে প্রায় ১০০০ জন তরুণ খেলায় অংশগ্রহণ করেন এবং একই সাথে ছুরি অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য স্পোর্টিং ফাউন্ডেশনের প্রশংসা করেন।

জাকারিয়া ইসলামের বড় ভাই আব্দুর নূর বলেন, আমার ভাই জাকারিয়া স্মরণে আপনাদের সকল আয়োজন ও সমর্থন আমাদের পরিবার মনে রাখবে এবং সে জন্য কৃতজ্ঞ”। স্পোর্টিং ফাউন্ডেশনের সিইও অরজ মিয়া বলেন, “এই টুর্নামেন্টটি আয়োজন করতে পারে আমরা গর্বিত, ছুরি অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে , জাকারিয়া আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু এবং একজন ভাল ফুটবলারও ছিলেন। তার জন্য স্পোর্টিং ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল প্রকার সমর্থন করা হবে l