গোলাপগঞ্জের চন্দরপুরে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

513

ওয়ানবাংলানিউজ:  নারীদের স্বনির্ভর ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে এবং পুরুষদেরও বেকারত্ব দূরীকরণের লক্ষে গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩ এপ্রিল একটি সুন্দর সন্ধ্যায় চন্দরপুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন রিয়াদ ম্যানশনের দুতলায় এ ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এ সেলাই প্রশিক্ষণ সেন্টারের যাত্রা শুরু করা হয়। এছাড়াও, মোট ৫টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানান যুক্তরাজ্য প্রবাসীবৃন্দ। ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করবেন বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।

চন্দরপুরকে বেকারমুক্ত ডিজিটাল ও মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে সুদূর যুক্তরাজ্য থেকেও সার্বিক ও আর্থিক সহযোগিতায় কাজ করছেন আবু তাহের, আব্দুন নূর, জসিম উদ্দিন, সোহেল আহমদ, আবুল কাহের, ফারুক মিয়া, তালাত সিদ্দিকী, আব্দুর রহমান (মিসবুর) ও আব্দুল কালাম। তাদের নিরলস পরিশ্রমে প্রাথমিক ধাপে এ ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র যাত্রা শুরু করেছে। ক্রমান্বয়ে আরোও একাধিক প্রশিক্ষণের বাস্তবায়ন ঘটানো হবে বলেও জানান তারা।

বুধবার ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিনের সভাপতিত্বে ও রাদিস আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ রেজাউল করিম জালালী। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস সোবহান মেম্বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুর উদ্দিন, তালাত সিদ্দিকী, ডাঃ আব্দুল মুতলিব, হেলাল উদ্দিন, নুরুল ইসলাম ও প্রশিক্ষক জায়েদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বেকারমুক্ত সমাজ গঠনে যুক্তরাজ্য প্রবাসীদের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন এরকম উদ্যোগ সমাজকে মাদকমুক্ত করে বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করতে ভূমিকা রাখবে। তারা এলাকার অভিভাবকদের প্রতি সন্তানদের এরকম প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে উৎসাহী করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী পর্বে যুক্তরাজ্য প্রবাসীগণের পক্ষে তালাত সিদ্দিকী, প্রধান অতিথি মাঃ মোঃ রেজাউল করিম জালালী ও বিশেষ অতিথিবৃন্দ সেলাই মেশিন চালু করে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, করিম উদ্দিন, আব্দুল কুদ্দুস, জয়নুল হক, সহকারী-প্রশিক্ষক খালেদ আহমদ ও ইমন আহমদ, ফয়ছল মাহমু্‌দ, মস্তাক আহমদ, শাকিল আহমেদ, সুন্না, সোহানসহ এলাকার মুরুব্বিয়ান, যুবসমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।