ওয়ানবাংলানিউজ: সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে গত ২৫ মার্চ সোমবার পূর্ব লন্ডনের তসলা হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুবিন চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিসিএর সাবেক সভাপতি পাশা খন্দকার, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সিলেট সিটি ক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান সাবুল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল বাছিত তপু। অনুষ্ঠান সংগীত পরিবেশন করেন শাহীন শাহ, নুরজাহান শিল্পি, ফাহিম আনোয়ার বাপ্পী, প্রিতম।
সিলেট সিটি ক্লাবের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএর সাবেক সাধারণ সম্পাদক এমএ মুনিম, আলী আহসান বাবুল, আনোয়ার বাচ্চু, আখতার হোসেন, দিলওয়ার হোসেন, মাসুক আহমদ, শাহীন আহমদ, রিজভী রহমান বাপ্পি, তাজ উদ্দিন, সেলিম হোসেইন, জহির চৌধুরী বাবর, আবু বকর ফয়েজী সুমন, শাহীন মোস্তফা, আব্দুল মুনিম, আহাদুর রহমান সুহেল, জাবেদ ইকবাল, কাউন্সিলার ফখর চৌধুরী, শামসুল ইসলাম আমিন, শহীদ আহমদ, লিটন চৌধুরী, কিরন আহমদ, সালেহ আহমদ জিলান, সালেহ গজনবী, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, শহিদুল ইসলাম মামুন, তপু শেখ, এলাহী বকস এনাম, সুজ্জাদ আহমদ, ইয়ামিন রুবেল, মোহনুজ্জামান মহান, মিজানুর রহমান, মুরাদ জায়গীরগার, লায়েক আহমদ, আইয়ূব ফাত্তাহ, জালাল আহমদ মিন্টু, শাহীন আহমদ, ফাহিম আনোয়ার বাপ্পী, তোফায়েল বাছিত তপু, আব্দুল কাদির সমসু, রাজিব আহমদ, মোস্তাক আহমদ, সাঈম চৌধুরী, নাসিম আহমদ, জাবেদ আহমদ, জাবেদ কাদির, এমরান আহমদ, পাপ্পু চৌধুরী, মামুন আহমদ, সঞ্জীব দাস, আব্দুল্লাহ রহিম বাপন প্রমুখ।















