দ্বিতীয় সাইবার হামলা ঠেকিয়েছে ইউক্রেন

513

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় সাইবার হামলা ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের সাইবার পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ বুধবার এ তথ্য জানিয়েছেন।

ম্যালওয়ার ভাইরাস দিয়ে বিশ্বজুড়ে হামলার পেছনে কে ছিল তা জানতে এখনো চেষ্টা করছেন বিশেষজ্ঞরা, যে হামলায় বড় বড় কোম্পানির কম্পিউটার সিস্টেম বিকল হয়ে পড়েছিল। রয়টার্স।

অ্যাভাকভ ফেসবুকে বলেছেন, “সবশেষ হামলাটি হয়েছে স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে।” তিনি বলেন, “৩টা পর্যন্ত সাইবার পুলিশ ইনফরমেশন সিস্টেম এম.ই. ডক এর সার্ভার থেকে ভাইরাসটির মেইল ও সক্রিয়তা আটকে দেয়।”

এর আগে ২৭ জুন ইউক্রেনসহ বিশ্বের অনেক দেশে বড় ধরেনর সইবার হামলার শিকার হয়। গত মে মাসে একযোগে ৭৪টি দেশে সাইবার হামলা চালানো হয়। ওই হামলার পরে ২৭ জুনের হামটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

প্রথম হামলার মতো দ্বিতীয় হামলাটিও র‍্যানসমওয়্যার দিয়ে করা হয়।