আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ডাকাত সন্দেহে পাকিস্তানিদের গণপিটুনিতে এ গোভিলান (৩১) নামে এক স্থানীয় নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে দেশটির পেরাক জেলার তামান অর্কিডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পেরাক জেলার তামান অর্কিডের ওই বাসায় ছয় পাকিস্তানি বসবাস করতেন। স্থানীয় নাগরিক এ গোভিলান ওই ঘরে ডাকাতি করতে গেলে ছয় পাকিস্তানির গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ঘটনায় ওই পাকিস্তানিদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে ৩০২ ধারায় তদন্ত চলছে।
তাপাহ পুলিশপ্রধান ওয়ান আজাহার উদ্দিন ওয়ান ইসমাইল জানান, স্থানীয় জনসাধারণের কাছ থেকে ফোন পেয়ে রাত পৌনে ৩টার দিকে আমরা মৃতদেহটি উদ্ধার করি।
লাশ উদ্ধারের পর রাজা পারমায়সুরি বায়নুন হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ সময় আটক করা হয় ছয় পাকিস্তানি নাগরিককে। আটককৃতদের প্রত্যেকেই সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।















