আন্তর্জাতিক ডেস্ক: বিয়ানীবাজার আলীনগর দারুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের স্পিকার কাউন্সিলর আয়াস মিয়ার বিয়ানীবাজার আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিকাল ৫ টায় আলীনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও স্পিকারের কনসর্ট আবুল হোসেন এবং সংগঠনের উপদেষ্টা ও ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দারুস সালাম ফাউন্ডেশনের কমিটির পক্ষে চেয়ারম্যান আপ্তার উদ্দিন ও সচিব জায়েদ আহমদ।















