লন্ডনে চলতি বছরেই ওভারগ্রাউন্ডে নাইট টিউব সার্ভিস প্রসারিত করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে

1574

তানজিদা রহমান: লন্ডনে ২৪ঘন্টা ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আবারো প্রসারিত করার ঘোষনা করলেন মেয়র সাদিক খান । চলতি বছরের ডিসেম্বর থেকে লন্ডন অভারগ্রাউন্ড রাতেও চালু থাকবে এ কথা ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইস্ট লন্ডনে শুক্রবার ও শনিবার সারা নিউ ক্রস গেইট এবং ডা লস্টন জাংশনের মধ্যে চলবে, আর আগামী বছর হাইবুরি এবং ইজলিংটন পর্যন্ত প্রসারিত করা হবে। এর মানে যাত্রীরা শহরে ২৪ ঘন্টা যাতায়াত করতে পারবে।এটি কানাডা ওয়াটার স্টেশন এর সাথে জুবলি লাইনের মাধ্যমে সংযুক্ত হবে।

নাইট টিউব চালু হবার পর থেকে ৬.৫ মিলিয়ন যাত্রী গত বছর ভ্রমন করেছেন। বতমানে সেন্ট্রাল, ভিক্টোরিয়া, জুবলী, নর্থান এবং পিকাডিলি রুটে পরিচালিত হচ্ছে।

এর ফলে ইস্ট লন্ডনের মানুষের কাজে আসা যাওয়া সহজ করবে এবং যাতায়াতের সময় কমাবে।সিটি হলের হিসাব অনুযায়ী ২৪ ঘন্টার এ টিউব নেটওয়ার্ক রাজধানীর অর্থনৈতিক £৭৭ মিলিয়ন পাউন্ড এ বছরে বৃদ্ধি পাবে এবং ২০০০ স্থায়ী কাজের সহায়তা করবে। মেয়র সাদিক খান বলেন,”আমাদের নাইট টিউব সার্ভিসেস রাজধানীর জন্য একটি আসল সফলতা।
তাই আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমরা এ বছরের পর ইস্ট লন্ডনের লাইনের নাইট ওভারগ্রাউন্ড চালু করবো।এটি আমাদের লন্ডনবাসীদের এবং ভ্রমণকারীদের জন্য সুফল বয়ে আনবে।

নতুন ২৪ ঘন্টার এ ওভারগ্রাউন্ড সার্ভিসেস ক্রস রেইল কাজের জন্য সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত হোয়াইটচাপেল স্টেশনে চালু করা হবে না। টিএফ এল আশা করছে এই নাইট টিউবের অংশ হিসেবে মেট্রোপলিটন, সার্কোল,ডিস্টরিক্ট,ও হেমারস্মিথ এবং সিটি লাইন্সের কিছু অংশ ২০২৩ এর পর প্রসারিত করা হবে।