বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সকাল ১০টায়

339

ঢাকা সংবাদদাতা: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এ মোনাজাতে অংশ নেবেন লাখো দেশ-বিদেশের মুসল্লি।

মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা শামীম আহমদ। এর আগে মুসুল্লিদের উদ্দেশে দিক নিদের্শনামূলক হেদায়াতি বয়ান করা হচ্ছে। সকাল থেকে হেদায়াতি বয়ান করছেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তরজমা করছেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম।

মোনাজাত উপলক্ষে শীত উপেক্ষা করে তুরাগ তীরে লাখো মানুষের ঢল নেমেছ। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইজতেমার ময়দানের বাইরে অবস্থানকারী মুসল্লি ও পথচারীদের মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানের বাইরে শতাধিক মাইকে সংযোগ দেয়া হয়েছে।