এনটিভি ইউরোপ এর ইউরোপ ব্যুরো প্রধান হলেন ফারছু আহমদ চৌধুরী

694

ওয়ানবাংলানিউজ:ফারছু আহমদ চৌধুরী একজন পরিশ্রমী ও মেধাবী সাংবাদিক। অধ্যাবসায় অবিচল আত্মবিশ্বাসের সাথে দূর্দান্ত গতিতে এগিয়ে চলে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার একটি সুপরিচিত নাম। এনটিভি ইউরোপ এর ইউরোপ ব্যুরো প্রধান মনোননীত হওয়া এটা তার প্রাপ্য এবং যোগ্যতার মূল্যায়ন। গত ৬ ফেব্রুয়ারী বার্মিংহামে বাংলা মিডিয়া কর্মীদের উদ্যোগে ফারছু চৌধুরীর সম্মানে আয়োজিত এক চা-চক্রে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সম্প্রতি এনটিভি ইউরোপ এর ইউরোপ ব্যুরো প্রধান নির্বাচিত হওয়ায় এ চা-চক্রের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ। অনুষ্ঠান পরিচালনা করেন- বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাছির আহমদ। সংবাদ কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সাইফুর রাজা চৌধুরী (পথিক), আশরাফুল ওয়াহিদ দুলাল, আতিকুর রহমান, সৈয়দ নাদির আহমদ, সাহিদুর রহমান সুহেল, ওবায়দুল কবির খোকন ও ইকবাল আহমদ ।

উপস্থিত কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন- কমরেড মসুদ আহমদ, কবির উদ্দিন, আশিক মিয়া, এম এ মুনতাকিম, মাওলানা রশিদ আহমদ, আবু হায়দার চৌধুরী সুইট, নাছির আহমদ এবং ওয়েস্ট মিডল্যান্ডস এনটিভি ভিউয়ার্স ফোরাম এর সভাপতি মোহাম্মেদ নাসির উদ্দিন সম্পাদক শেখ শিহাব উদ্দিন। উপস্থিত সংবাদকর্মিদের পক্ষ থেকে ফুল দিয়ে ফারছু আহমদ চৌধুরীকে বরণ করা হয়।

ফারছু আহমদ চৌধুরী তার সম্মানে আয়োজিত এ অনুষ্ঠোনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এনটিভি ইউরোপ এর মত জনপ্রিয় চ্যানেল এর এ গুরু দায়িত্ব যথাযথভাবে যাভে পালন করতে পারেন এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন পাশাপাশি ফারছু চৌধুরী এনটিভি ইউরোপ এর ব্যুরো প্রধানের গুরু দায়িত্ব প্রদান করায় এনটিভি ইউরোপ এর উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।