লন্ডনের ব্রেন্ট কাউন্সিলে বিজয় দিবস উদযাপন

520

ওয়ানবাংলানিউজ: গত ১৭ই ডিসেম্বর সোমবার তৃতীয় বারেরমত লন্ডনে ব্রেন্ট কাউন্সিলের উদ্যোগে সকাল ১১টায় বাংলাদেশের ৪8তম বিজয় দিবস উৎযাপন করা হয়। বাংলাদেশ ও গ্রেট বৃটেনের জাতীয় সঙ্গীতের সাথে সাথে সিভিক সেন্টার প্রাঙ্গনে ব্রেন্টের ডেপুটি মেয়র কাউন্সিলর আর্নেষ্ট ইজিয়াজুগি ও ব্রিটেনে সদ্য নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম যৌথ ভাবে পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তলনের পূর্বে সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ ভুমিকা বক্তব্যে সকলকে উপস্তিত হবার জন্য ধন্যবাদ জানান।
ডেপুটি মেয়র মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন। তিনি বলেন ব্রেন্ট কাউন্সিল আগামী দিনেও অন্যান্য দেশের সাথে বাংলাদেশের বিজয় দিবসকে যথাযত মর্যাদায় পালন করবে।
বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার বক্তব্যে নয় মাসের যুদ্ধ ও তার ভয়াবহতা এবং তার কারণ বিশ্লেষণ করে বলেন , বাংলাদেশ এখন বিশ্ব ভাতৃিত্বকে গুরুত্ব দিয়ে একটি আসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে সামনে এগিয়ে চলেছে।
উপস্তিত ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক পার্লামেন্ট মেম্বার ও সাবেক চেয়ার দক্ষিন এশিয়া সংক্রান্ত রবার্ট ইভান্স সহ আরো বক্তব্য রাখেন ডিপুটি ল্যাফট্নেন্ট ম্যায় সীম লাই সহ কাউন্সিলার মুহাম্মদ ভাট ও সান্ড্রা কবির। কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রাউলিন ডানস্ ও অন্যান্য কর্মচারীবৃন্দরাও উপস্তিত হন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ব্রিটিশ বাংলাদেশীদের মধ্যে উপস্তিত ছিলেন দক্ষিন সুরমা সমাজ কল্যান সমিতি ইউকে সভাপতি জনাব সেলিম আহমেদ , বিসিএ ইউকে এর সাধারন সম্পাদক জনাব ওলি খান , বাংলাদেশী কলামিষ্ট জনাব তওহীদ ফিতরাত হোসেন , সৈয়দ ইমদাদ , আহমদ হাসান ও প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে মিষ্টিমূখ ও চা কফির মাধ্যমে ব্রেন্ট কাউন্সিল অভ্যাগতদের আপ্যায়িত করেন।

 

বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস পালন করেছে যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিল। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির সিভিক সেন্টারে কেক কেটে দিবসটি উদযাপন করেন ব্রেন্ট কাউন্সিল ও বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের সঙ্গে দুই দেশের পতাকা উত্তোলন করেন ব্রেন্টের ডেপুটি মেয়র কাউন্সিলর আর্নেস্ট ইজিয়াজুগি ও বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।
এর আগে ভূমিকা বক্তব্য দেন সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ।
সাঈদা মুনা তাসনিম বলেন, “বাংলাদেশ এখন বিশ্বভ্রাতৃত্বকে গুরুত্ব দিয়ে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে চলছে।”
আরও বক্তব্য দেন ইউরোপিয় ইউনিয়নের সাবেক পার্লামেন্ট মেম্বার ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত সাবেক চেয়ার রবার্ট ইভান্স, ডেপুটি লেফটেন্যান্ট ম্যায় সিম লাই, কাউন্সিলার মুহাম্মদ ভাট, সান্ড্রা কবির ও কাউন্সিলের প্রধান নির্বাহী ক্রাউলিন ডানস।
ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি যুক্তরাজ্যের’ সভাপতি সেলিম আহমেদ, ‘বিসিএ ইউকে’ এর সাধারণ সম্পাদক ওলি খান, কলামনিস্ট তওহীদ ফিতরাত হোসেন, সৈয়দ ইমদাদ ও আহমদ হাসান প্রমুখ।