শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল: আর্থ মানবতার সেবার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া চ্যারিটি সংগঠনের নাম ইউনিভার্সেল রিলিফ ট্রাস্ট । শেফিল্ডের এই সংগঠনটি শুরু থেকেই অসহায় রোগিদের সাহায্যসহ নানা কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসীত হয়েছে । এবারেও ইন্দোনেশিয়ায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে এই সংগঠনটি।
শেফিলড বাংলাদেশী অধ্যুষিত এলাকা ডারনাল এর সতানিফাত রোডের এস,এন,সি সেন্টারে ইউনিভার্সেল রিলিফ ট্রাস্টের সৌজন্যে এক সভার আয়োজন করা হয়। সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশনেন, কাউন্সিলার মেরী লি, কাউন্সিলার মারুফ, সাংবাদিক মোস্তাক তুফায়েল, মতিউর রহমান শাহীন, মিছবাহ চৌধুরী প্রমুখ৷
আবদুল কাদিরের সভাপতিত্বে ও ইব্রাহিম উল্লাহ পরিচালনায় সভায় ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ক্ষতিগ্রস্থদের জন্য আপিল ২০১৮ নামে চ্যারিটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগৃহীত তিনহাজার পাচশো পাউন্ডের চেক ইন্দোনেশিয়ান প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয় ।
চেক প্রদান করেন ইউনিভার্সেল রিলিফ ট্রাস্টের কোঅডিনটোর আবদুল কাদির, হাজী শায়েসতা মিয়া, ইমাম আজিজুর রহমান, সেবুল মিয়া, সুফি মিয়া সহ অতিথিবৃন্দ । চেক গ্রহন করেন উমমা ওয়েলফেয়ার ট্রাস্টের আদম ইবনে ইউসুফ সহ নেতৃবৃন্দ ।
ইউনিভার্সেল রিলিফ ট্রাস্টের সদস্যরা বিবিসি, চ্যানেল এস টেলিভিশন ও মিডিয়া, এস,এন,সি ও ব্যবসায়ী সানরাইজ সহ যারা ব্যক্তিগত ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।















