সিলেট সংবাদাদাতা: সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী এক গ্রাম সৈয়দপুর। শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, খেলা ধুলা, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই এই গ্রাম যেন আধুনিক এক শহরতলী হয়ে উঠা সেই ব্রিটিশ আমল থেকেই। এই গ্রামেরই কৃতিসন্তানেরা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। শিক্ষা, সংস্কৃতি আর নাড়ির টানের মতোই জড়িয়ে আছে সৈয়দপুরের কীর্তিমানদের আষ্টে-পৃষ্টে। তেমনি এক অসাধারণ এক জ্ঞানের মিলন মেলা-নাম তার সাধারণ পাঠাগার।
এই সাধারণ পাঠাগারেই এক সময়ের গ্রামের ধুলা মাটিতে লালিত-পালিত এই গ্রামের এককালিন খ্যাতিমান ব্যবসায়ী, ক্রিড়া ও শিক্ষানুরাগী, সমাজদরদী মরহুম সৈয়দ জাহাদার মিয়া ও ঐতিহ্যবাহী সৈয়দপুর চৌধুরীবাড়িস্থ এক সময়ের বিখ্যাত জমিদার মরহুম আবুল বশর চৌধুরীর কন্যা সৈয়দ জুমেয়া খাতুন এর ছেলে, আজকের ব্রিটেন প্রবাসি সাংবাদিক, লেখক সৈয়দ শাহ সেলিম আহমেদের গ্রন্থ আমাদের শেষ ঠিকানা, প্রিয় নবী (সাঃ) বই খানি সৈয়দ পুর সাধারণ পাঠাগারে প্রদান করেন সিলেটের সাগরদীঘির পারের সৈয়দপুরের সন্তান সৈয়দ সাফওয়ান হোসেইন।
বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ পাঠাগারের তত্বাবধায়ক, পরিচালক সৈয়দ সেফুল, বার বার নির্বাচিত পরিচালক ও সমাজসেবক সৈয়দ মনোয়ার আলী, বিশিষ্ট লেখক, ছড়াকার, সাহিত্যিক, পাঠাগারের উপদেষ্টা সৈয়দ ওবায়দুল হক মসনু সহ অন্যান্য পরিচালক, শুভাকাঙ্ক্ষী এবং সদস্যবৃন্দ।
বইগ্রহণ করে পাঠাগারের পরিচালকবৃন্দ আন্তরিক ধন্যবাদ জানিয়ে পাঠাগারের সাথে দেশ বিদেশের সকলেই যাতে আরো গভীরভাবে সম্পর্কিত হোন-সেই চেষ্টা অব্যাহত রাখার কথা বলেন।
বইপ্রদানের সময়ে সৈয়দ সাফওয়ান হোসেইন পাঠাগার পরিচালকবৃন্দদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এর আরো উন্নতি ও সামনে এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য সৈয়দ শাহ সেলিম আহমেদ লিখিত বইখানি প্রকাশক হলেন গ্রামীণ শাপলা প্রকাশনী। এর মুদ্রণে রয়েছেন বিশ্ববাংলা মুদ্রণ-বাংলাদেশ।বইটি শীগ্রই ব্রিটেন পাওয়া যাবে। প্রাথমিকভাবে সিলেট এবং ঢাকার নির্বাচিত স্থানসমূহ ও লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।















