আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গণমাধ্যম যেভাবেই উপস্থাপন করুক না কেন, তার সত্য বলার সুযোগ থাকলে তিনি সেটা বলে দেন। খবর বিবিসির।
এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চেষ্টা করি। আমি সবসময় সত্য বলতে চাই। যখন পারি, তখন সত্য বলি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও বিরোধী দলীয় সদস্যরা বার বার ট্রাম্পের সমালোচনা করে আসছেন। তাদের দাবি, বিভিন্ন ইস্যুতে ট্রাম্প মিথ্যা বলছেন ও সত্যকে বিকৃত করছেন।
এ সম্পর্কে ট্রাম্প বলেন, মাঝে মাঝে কোথাও কোনও কিছু ঘটলে সেটা কিছুটা অন্যরকম হয় বা পরিবর্তিত হয়। কিন্তু আমি সবসময় সত্যবাদী হতে পছন্দ করি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নিউইয়র্ক টাইমস, পলিটিফ্যাক্ট, ওয়াশিংটন পোস্টসহ বেশ কয়েকটি গণমাধ্যম ট্রাম্পের মিথ্যা ও বিকৃত তথ্য সংগ্রহ শুরু করে। পলিটিফ্যাক্ট এখন পর্যন্ত ১১ পৃষ্ঠা এ ধরনের তথ্য সংগ্রহ করেছে।















