উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগ মিলাদ মাহফিল অনুষ্ঠিত

760

ওয়ানবাংলানিউজ: বালাগঞ্জ ওসমানী নগর ও বিশ্বনাথ উপজেলার নিয়ে গঠিত সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ আজিজুর রহমান এবং উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ময়না মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্যে বসবাসরত উমরপুর ইউনিয়ন আওয়ামী পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে গত ২৪ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ,
বালাগঞ্জ ওসমানি নগর এডুকেশন ট্রাস্ট ও সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উক্ত এলাকার প্রবাসী নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ, কমিউনিটি নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
দোয়া মাহফিলে মরহুমদ্ব ছাড়াও এলাকার মরদেগানদের মাগফেরাত ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।