সাউথ লন্ডনে ছুরিকাঘাতে যুবক নিহত

1570

ওয়ানবাংলানিউজ: শনিবার রাতে সাউথ লন্ডনের ডেপ্টফোড এর ক্রেক রোড়ে ২২ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে প্যারামেডিকলে টিম দ্রুত সাউথ লন্ডন হাসপাতালে ভর্তি করা হলেও এর কিছুক্ষণ পর মারা যায় সে।
পুলিশ জানিয়েছে সম্ভবত তাকে দুইজন পুরুষ অথবা একটি গ্রুপ আক্রমন করেছিল। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা মার্ক লং জানিয়েছে তারা ভিকটিম পারিবারের সাথে যোগাযোগ রাখছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।