সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

527

ঢাকা সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নেশাগ্রস্ত এক স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার সকালে চৌধুরীবাড়ি শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আলো আক্তার। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে।

এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী জনিকে আটক করেছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) জসিম উদ্দিন জানান, গোদনাইল শান্তিনগর এলাকায় কামাল উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো জনি। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে জনি। স্থানীয়রা জানিয়েছে জনি একজন নেশাগ্রস্ত ব্যক্তি। সে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

এসআই জনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ঘুরির নাটাই উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাটাই দিয়েই স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে জনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।