ভারী বর্ষণে কোচি এয়ারপোর্ট বন্ধ ঘোষণা

635

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণ এবং টানা বৃষ্টিপাতে পেরিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে এয়ারপোর্ট এলাকার কাছাকাছি চলে আসার কারণে ভারতের কেরালা রাজ্যের কোচি এয়ারপোর্টে শনিবার বিকেল পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

কোচি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পেরিয়ার নদী পানি বাড়া এখনো অব্যাহত রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত সরে যাওয়ার জন্য ইদকু জলাধারের দু’টি গেট খুলে দেওয়া হয়েছে।

সুত্র:এনডিটিভি