ওয়ানবাংলানিউজ: আগস্ট শোকের মাস, ১৯৭৫ সালের এই মাসের ভয়াল কালো ১৫ আগস্টে এক ভয়ানক ও কাপুরুষীত হামলায় জাতি হারিয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর এই শোকের মাসের প্রথম প্রহরে যুক্তরাজ্যের পুর্ব লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে আসেন অনেক বঙ্গবন্ধু প্রেমিক।
তবে সর্ব প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে হাজির হন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার জনাব নাজমূল কাওনাইন , এসময় তার সাথে ছিলেন যুক্তরাজ্য অওয়ামীলীগ এর সহ সভাপতি প্রফেসর আবুল হাসেম, সহ সাধারন সম্পাদক মারুফ চৌধুরী , আব্দুল করিম নাজিম, লন্ডন আওয়ামীলীগ এর সহ সভাপতি সৈয়দ এহসান, যুগ্ম সম্পাদক এবং বহির্বিশ্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফসার খান সাদেক।















