থাইল্যান্ডে ভূমিধসে নিহত ৭

422

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে একটানা বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে আরো একজন। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

উত্তরাঞ্চলী নান প্রদেশের পর্বতাঞ্চলীয় বো ক্লইয়া জেলায় শনিবার সকালে ওই ভূমিধস হয়। এতে নিহত সাতজনের সবাই ওই জেলার বাসিন্দা। ধসে বহু ঘরবাড়ি ও রাস্তা বিনষ্ট হয়েছে বলেও জানিয়েছেন জেলার নিরাপত্তা কর্মকর্তা প্রাসিত দুসাডিওং।

গত দু সপ্তাহ ধরে ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ থেকে সেখানে ভূমিধস হতে পারে বলে এলাকার লোকজনকে সতর্ক করে দিয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। তবে তাদের কথায় কর্ণপাত করেনি সেখানকার বাসিন্দারা।

তবে থাইল্যান্ডে ভূমিধস কোনো নতুন ঘটনা নয়। ২০১১ সালে দেশটিতে এক ভয়াবহ ভূমিধসে ৯ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

সূত্র: রয়টার্স