শপথ নিলেন গাজীপুরের মেয়র ও কাউন্সিলররা

404

ঢাকা সংবাদাদতা: গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. জাহাঙ্গীর আলম শপথ নিয়েছেন। বৃহস্পতিবার তেজগাঁও এর নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান।

নির্বাচনে জিতে গাজীপুরের নগরভবনে আওয়ামী লীগের কর্তৃত্ব ফিরিয়ে আনা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগামী পাঁচ বছর ঢাকার লাগোয়া এই সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালনের শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

একই অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, জনগণের সেবা করতে হবে। যার যার এলাকায় কাজ করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন। আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন; আমরা সে সুযোগ সৃষ্টি করেছি।

প্রসঙ্গত, গত ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম দুই লাখের বেশি ভোটে বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকারকে পরাজিত করেন।