আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের হ্যানলেতে দুটি রেস্টুরেন্টে পৃথক অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইউকেবিএ।
রবি ও সোমবার আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ নামের দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৮ থেকে ৪৪ বছরের মধ্যে।
হোম অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটকৃতদের কারো ব্রিটেনে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। তারা এখানে অবৈধভাবে বসবাস করতেন এবং লুকিয়ে কাজ করছিলেন। এদের কাজে রাখার জন্য রেস্তোরাঁ দু’টিকেও জরিমানা করা হবে।















