আন্তর্জাতিক ডেস্ক: সরকারি চাকরি মানেই দীর্ঘ এক প্রক্রিয়া। আর ভোগান্তি তো আছেই। লিখিত পরীক্ষা, ভাইভা, স্বাস্থ্য পরীক্ষা আরো কত যে কি। এবার এসব সমস্যা দূর করতে আগামী ছয় মাসের মধ্যে সব সরকারি শূন্য পদে নিয়োগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার এমন নির্দেশ দেয়।
দেশটির গণমাধ্যমে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে, সরাসরি নিয়োগ দেয়া এবং গোটা নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য।
ভারত সরকার মনে করে, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় একদিকে যেমন নতুন যোগ্য প্রার্থী আবেদন করতে পারেন না, অন্যদিকে যারা আবেদন করেছেন তারা অনিশ্চয়তায় ভুগেন।















