পুরো জেরুজালেম ইসরাইলের রাজধানী: তীব্র বিতর্কে পর বিল পাস

728

আন্তর্জাতিক ডেস্ক: বহুল বিতর্কিত একটি বিলকে আইনে পরিণত করেছে ইসরাইলি পার্লামেন্ট। এতে ইসরাইলকে একটি ব্যতিক্রমী ইহুদি রাষ্ট্র বলে বর্ণনা করা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্ট ‘জিউস নেশন স্টেট’ বিলটিকে অনুমোদন করে। এতে সরকারি ভাষা হিসেবে আরবিকে অবনমন করা হয়। এতে আরো বলা হয়, অগ্রগামী ইহুদি বসতি স্থাপন হলো জাতীয় স্বার্থ। শুধু তা-ই নয়, একই সঙ্গে পুরো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়েছে এই বিলে।